ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

‘ঘূর্ণিঝড়টি আম্পানের মতো হতে পারে শক্তিশালী’

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৯০

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট || ‘ঘূর্ণিঝড়টি আম্পানের মতো হতে পারে শক্তিশালী’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণি্‌্‌ঝড় সৃষ্টির বার্তা রয়েছে। আমরা সতর্ক আছি প্রধানমন্ত্রীর নির্দেশে। আজ বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণি্‌্‌ঝড়- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস বার্তাটি দিয়েছে। আমরা বার্তাটি পেয়েছি। তারা বলেছে, ১৭ তারিখে (অক্টোবর) সৃষ্টি হবে একটি লঘুচাপ। যেটা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে ঝড় হবে, সেটি ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ ও আমাদের সুন্দরবনের কিছু অংশে আঘাত হানতে পারে। এটি রূপান্তরিত হতে পারে আম্পানের মতো সুপার সাইক্লোনে।

তিনি বলেন, কিন্তু আমাদের আবহাওয়াবিদরা জানিয়েছেন, তারা এটার ওপর নজর রাখছেন। এখন পর্যন্ত সেই ধরনের কোনো সম্ভাবনার কথা তারা আমাদের জানাননি। তারা বলেছেন, এটি আরও পর্যবেক্ষেণ করতে হবে। তারপর সিদ্ধান্ত নেবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপ এখনও সৃষ্টি হয়নি।

‘আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে আলোচনা করেছেন। তিনিও এটা নজরদারিতে রাখতে বলেছেন। ঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম, যোগ করেন তিনি।

এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আমাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন, আমরা সতর্ক আছি। আমাদের আবহাওয়া দফতর জাপান ও ভারতের আবহাওয়া দফতরের সঙ্গে যৌথভাবে কাজ করে। সিদ্ধান্ত আসলে, আগাম প্রস্তুতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো নিম্নচাপ বা লঘুচাপের তথ্য আমরা পাইনি।

তিনি আরও বলেন, আমাদের মাঠ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের কাছে এ বার্তাটি পৌঁছে গেছে, তারা প্রস্তুত আছে। সাধারণত নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর আমরা প্রস্তুতিমূলক কাজ করতে থাকি। ঘূর্ণি্‌্‌ঝড় হলে এর মাত্রা বুঝে যখন মহা্‌্‌বিপদ সংকেত হবে ওই সময় মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসব।

প্রতিমন্ত্রী আরও বলেন, এর আগে আমাদের কাজ হলো স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা। সতর্কবার্তা পৌঁছে দেয়া এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং আশ্রয় কেন্দ্রের পথ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করা। আশ্রয় কেন্দ্রে আমাদের মন্ত্রণালয় থেকে চাল, শুকনো খাবার, সুপেয় পানি ও নগদ টাকা পৌঁছে দেব।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

‘ঘূর্ণিঝড়টি আম্পানের মতো হতে পারে শক্তিশালী’

প্রকাশের সময় : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২