ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 242 বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের নিজেদের অধিকার (Jurisdiction) ও সীমাবদ্ধতা (Limitation) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেই সাথে সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

বুধবার (২০ মে) গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল কর্তৃক “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(সরকারের উপ-সচিব) মোঃ আব্দুস সবুর।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত ৬০জন সাংবাদিক অংশ নেন।

অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে দৈনিক সময়ের আলো পত্রিকা ও চ্যানেল এসের প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেনসহ অন্যান্যরা মফস্বল সাংবাদিকতার বর্তমান নানা জটিলতা, সীমাবদ্ধতা ও ঝুঁকি নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, মফস্বল সাংবাদিকরা প্রতিনিয়ত পেশাগত চ্যালেঞ্জ, তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা, নিরাপত্তাহীনতা এবং নানা ধরনের চাপ মোকাবিলা করে কাজ করছেন।

সেমিনার ও কর্মশালা শেষে তাদেরকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সার্টিফিকেট তুলে দেন।

এই নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬