ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা নারী মাদক সম্রাজ্ঞী ময়না রবিদাস গ্রেপ্তার শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজারে লিখিত পরীক্ষা সম্পন্ন কুলাউড়ায় স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ মৌলভীবাজারে বৈষম্যবিরোধী মামলায় আ’লীগ নেতা রিপন গ্রেপ্তার মিরপুরে মাজারে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৫:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে
১২

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা ভূমি অফিস কালীগঞ্জের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার সমাপণী সভা উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সরকার সাখাওয়াত হোসেন ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নুর মোহাম্মদ। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুস সাত্তার, সার্টিফিকেট পেশকার সামসুন নাহার শিমু, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ভূমিসেবা মেলার উদ্দেশ্য ছিল অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এ মেলায় নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ডিসিআর সংগ্রহ ও মৌজা ম্যাপের মতো বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করেছেন। সেবা গ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে হেল্পডেস্কের মাধ্যমে ভূমি সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়েছে। কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত কিভাবে ডিজিটাল ভূমিসেবা (যেমন: ই-পর্চা) গ্রহণ করা যায় তিনদিন ব্যাপী এ মেলায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৫:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬