ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন ৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র

“তৃতীয় সন্তানের মা হলেন ঈশিকা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 502 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তৃতীয় সন্তানের মা হলেন ঈশিকা|

এক সময়ের ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খানের কোল জুড়ে এসেছে তৃতীয় সন্তান। বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন।

সামাজিকমাধ্যম ফেসবুকে ঈশিকা নবজাতকের একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন।

সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। ৩১ অক্টোবর রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি।’

ওই পোস্টে ঈশিকা আরো লেখেন, ‘যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’

এর আগে গেল আগস্টে সন্তান আগমনের খবর জানিয়েছিলেন ঈশিকা। ওই সময় তিনি বেবি বাম্পের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মাতৃত্ব: সমস্ত ভালোবাসা শুরু হয় এবং সেখানেই শেষ হয়। এখন ২৭ সপ্তাহ চলছে।’

ঈশিকা অভিনয়ের পাশাপাশি করেছেন উপস্থাপনাও। ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে তখন হঠাৎ করে ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগ পর্যন্ত নিয়মিত অভিনয়ে সক্রিয় ছিলেন তিনি।

বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। তার ঘরে এখন তিন পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“তৃতীয় সন্তানের মা হলেন ঈশিকা”

প্রকাশের সময় : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২