ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমপি পুত্র সাদমান গ্রেপ্তার শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ চাচতো ভাইদের বিরুদ্ধে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে মৌমি অপুকে চুমু দেওয়া সেই আদনান কে? বিয়ের সাজ ঘিরে রহস্য একের পর এক অভিযোগে আলোচনায় পারসা মান্দার ১১ কলেজে অধিকাংশ শিক্ষার্থী ফেল, পাসের হার ২০ শতাংশের নিচে নবীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা, আবেদন শুরু ৫৬ জেলায়

শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, একটি রেডমি স্মার্টফোন ও দস্যুতায় ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল থানার মামলা নং-২২ (তারিখ: ১৪ অক্টোবর ২০২৬, ধারা: ৩৯৪ পেনাল কোড) এর ঘটনার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ ভূইয়া, এসআই বাবলু কুমার পাল ও এসআই দিপঙ্কর হালদারের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর মামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. ইমরান আহমেদ (২৯), পিতা: মো. ইব্রাহীম মিয়া, সাং-ভুজপুর (আশীদ্রোন ইউপি)। মো. ইসমাইল মিয়া (২৫), পিতা: জয়দুল হোসেন, সাং-পূর্ব নাহারপুর, উদনারপাড় (সিন্দুরখান ইউপি)।
উভয় থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।
পরবর্তীতে গত ৩১ অক্টোবর এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মো. কাউসার আহমেদ সবুজকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার জামসী এলাকার মো. সেলিম খানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬