ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈশবেই যৌন হয়রানির শিকার, এতদিন পর মুখ খুললেন অভিনেত্রী মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘোড়াশাল ফুটবল ক্লাব শিক্ষক ১১ জন, অথচ ১২ শিক্ষার্থীর কেউই দেয়নি পরীক্ষা! এমপি পুত্র সাদমান গ্রেপ্তার শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ চাচতো ভাইদের বিরুদ্ধে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে মৌমি অপুকে চুমু দেওয়া সেই আদনান কে? বিয়ের সাজ ঘিরে রহস্য

কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘোড়াশাল ফুটবল ক্লাব

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে বড়গাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঘোড়াশাল ফুটবল ক্লাব ও ভাগদী ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ভাগদী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল ফুটবল ক্লাব।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও স্কুল মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল কবির জুয়েল।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ।
৯০ মিনিটের নির্ধারিত খেলায় দুই দল ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইব্রেকারে ঘোড়াশাল ফুটবল ক্লাব ৫-৩ গোলে ভাগদী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলা দেখতে কালীগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন এলাকার হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘোড়াশাল ফুটবল ক্লাব

প্রকাশের সময় : ০৬:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬