ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেলকে জরিমানা

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ছাপিয়ে পাল্টা আক্রমণে ভারত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৩৮৫ বার পড়া হয়েছে
১২১

ক্রীড়া প্রতিবেদক || বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ছাপিয়ে পাল্টা আক্রমণে ভারত।

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং ছাপিয়ে পাল্টা আক্রমণে এগোচ্ছে টিম ইন্ডিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেটে ৮৬ রান।

বুধবার অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। তবে সেটি তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ।

অবশ্য পরের ওভারে আক্রমণে এসেই প্রায়শ্চিত্ত করেন হাসান। রোহিতকে এবার ইয়াসির আলীর তালুবন্দী করেন তিনি। ভারত অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে। তবে এরপর রাহুল ও বিরাট কোহলি মিলে দলকে ভালোই এগিয়ে নিতে থাকেন।

ইনিংসের দশম ওভারে অর্ধশতক পূরণ করেন রাহুল। ৩১ বলে ফিফটির দেখা পাওয়ার পরের ডেলিভারিতেই আউট হন তিনি। রাহুলকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। বর্তমানে কোহলি ও সূর্যকুমার যাদব ব্যাট করছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ছাপিয়ে পাল্টা আক্রমণে ভারত

প্রকাশের সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২