ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ

“লিটন ঝড়ের পর নামল বৃষ্টি, ডিএলএসে এগিয়ে বাংলাদেশ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 465 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || লিটন ঝড়ের পর নামল বৃষ্টি, ডিএলএসে এগিয়ে বাংলাদেশ|

লিটন দাসের ঝড় থামাতে পারছিলেন না ভারতীয় কোনো বোলার। সেটা থামাল বৃষ্টি। খেলা আপাতত বন্ধ। ৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬৬।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। সাকিব আল হাসানের দল ১৭ রানে এগিয়ে।

৩২ বলে পঞ্চাশ ছুঁয়েছে দল ও উদ্বোধনী জুটির রান। এর মধ্য দিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের। ৩৩ ম্যাচ পর শুরুর জুটিতে পঞ্চাশ পেয়েছে তারা
২০২১ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ রানের জুটি গড়েছিলেন লিটন দাস ও নাইম শেখ। তারপর পেল এই প্রথম। ২১ বলেই ফিফটি পেয়ে গেলেন বাংলাদেশের ওপেনার, মোহাম্মদ শামিকে পুল করে ছয় মেরে মাইলফলকে গেছেন তিনি। এবারের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

প্রথম ৪ বলের মধ্যে ৩টিই খেলেছিলেন লিটন, একটি সিঙ্গেলের বেশি নিতে পারেননি, সেটিতেও হতে ধরেছিলেন রানআউট। লিটন এরপর করলেন স্কুপ। ফাইন লেগ ছিল বৃত্তের মধ্যে, এর আগেও ভুবনেশ্বরের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি মেরেছিলেন। দুর্দান্ত টাইমিং আবারও।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“লিটন ঝড়ের পর নামল বৃষ্টি, ডিএলএসে এগিয়ে বাংলাদেশ”

প্রকাশের সময় : ১১:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২