ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“ইমরান খানকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 471 বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিদিনের পোস্ট || ইমরান খানকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করা ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে সংবাদমাধ্যমে বন্দুক উঁচিয়ে ধরা অবস্থায় তার একটি অস্পষ্ট ছবি প্রকাশিত হয়েছে।
ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনাসাফ (পিটিআই)। ৪ নভেম্বর ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচির। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়ি বহরের সামনে ছিলেন ইমরান।

লংমার্চের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদ শহরে সমাবেশ করছিলেন ইমরান খান। সেই সময়েই গ্রেপ্তার ওই ব্যক্তি তার পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার সময় প্রাণঘাতী বন্দুক একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল হামলাকারী।

এছাড়া হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে পিটিআইয়ের একজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ঘটনার পরপরই পিটিআইয়ের কর্মী-সমর্থকরা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। জিও টিভির জানিয়েছে, হামলার আগে যেখানে অবস্থান নিয়েছিলেন হামলাকারী ওই ব্যক্তি, সেই স্থানটিতে তিনি একাই ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। মেহেদী /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ইমরান খানকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার”

প্রকাশের সময় : ০১:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২