ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

“প্রথমবার ইভিএমে ভোট পুনর্গণনা করল ইসি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 328 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রথমবার ইভিএমে ভোট পুনর্গণনা করল ইসি|

আদালতের নির্দেশে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের ফলাফল প্রথমবারের মতো পুনর্গণনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান,

গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।

তিনি জানান, ওই নির্বাচনে ৬নং সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ওই ওয়ার্ডের ভোট পুনর্গণনার আদেশ প্রদান করেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। এ কমিটি গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন। এসময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী মালামালের সিলগালা বস্তা খোলা হয়। ইভিএমে অডিট কার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

এবারই প্রথম আদালতের আদেশে ইভিএমের ভোটের ফলাফল পুনর্গণনা করা হলো

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“প্রথমবার ইভিএমে ভোট পুনর্গণনা করল ইসি”

প্রকাশের সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২