ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“বিদ্যুৎ উৎপাদনকারীদের ইচ্ছেমতো ঋণ দিতে পারবে ব্যাংক”

রিপু
  • প্রকাশের সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৩৩৯ বার পড়া হয়েছে
৯০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিদ্যুৎ উৎপাদনকারীদের ইচ্ছেমতো ঋণ দিতে পারবে ব্যাংক|

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ঋণ দিতে সীমা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী পাঁচ বছর এসব প্রতিষ্ঠান‌কে যতখু‌শি তত ঋণ দি‌তে পার‌বে ব্যাংকগু‌লো। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখ‌তে এ সু‌বিধা দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়ে‌ছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৬খ (১) অনুযায়ী একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়ার সুযোগ নেই। ত‌বে নতুন নি‌র্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক এ ঋণের সীমা তুলে দিয়েছে।

ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের সই করা নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে‌, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ব্যয় যেমন- জমি কেনা, মেশিনারি আমদানি ও কেনা বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয়, মেরামতের জন্য তাদের প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। এজন্য আগামী পাঁচ বছর ব্যাংকঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেওয়ার হিসাব কার্যকর হবে না। এর আগে গত জুলাই‌য়ে ছয় মা‌সের জন্য এমন নি‌র্দেশনা দি‌য়ে‌ছিল বাংলা‌দেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নম্বর আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নি‌র্দেশনা দি‌য়ে‌ছে বাংলা‌দেশ ব্যাংক। তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে উল্লিখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী পাঁচ বছরের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিদ্যুৎ উৎপাদনকারীদের ইচ্ছেমতো ঋণ দিতে পারবে ব্যাংক”

প্রকাশের সময় : ০১:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২