ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“দুই বছর আগেই বিয়ে করেছেন মেহজাবিন-আদনান”

রিপু
  • প্রকাশের সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দুই বছর আগেই বিয়ে করেছেন মেহজাবিন-আদনান|

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। থেমে নেই তাদের প্রেম, বিয়ের গুঞ্জন। তবে দুজনের কেউ এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে’। এরপর থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।

প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন এই জুটি। এদিকে বিশ্বস্ত কয়েকটি সূত্র সময়ের আলোকে জানায়, এখন আর প্রেম নয়, বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব। একে অপরের পারিবারিক আয়োজনেও অংশ নেন এই জুটি।

সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরও গিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন। নাম প্রকাশ না করার শর্তে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজন সময়ের আলোকে বলেন, ‘দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজিব বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন।’
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দুই বছর আগেই বিয়ে করেছেন মেহজাবিন-আদনান”

প্রকাশের সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২