ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“দিনের বেলায় ‘পুলিশ’, রাতে গার্মেন্টসকর্মী”

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট || দিনের বেলায় ‘পুলিশ’, রাতে গার্মেন্টসকর্মী।

রাত যখন হয় ছুটে যান পোশাক কারখানায়। রাতের শিফট করে দিনে ধারণ করেন পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) রূপ। সেই ভুয়া পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। অবশেষে সেই প্রতারককে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মাসকট প্লাজার সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নাসির ফকির গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আরোয়াকান্দি গ্রামের বাসিন্দা। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

মোহাম্মদ মহসীন বলেন, আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক হচ্ছেন নাসির। সেখানে প্রতিদিন রাতের বেলায় কাজ করতেন তিনি। এরপর দিনে পুলিশের এসআইয়ের বেশ ধারণ করে সরল ব্যক্তিদের আটক করে তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। পুলিশ বেশের জন্য তিনি মাথার চুল ছোট রাখতেন এবং মানিব্যাগে পুলিশের পোশাক পরা ছবি রাখতেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে ঐ ব্যক্তির পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ নিয়ে তল্লাশি করেন।

তখন টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশকে দেখে ভুক্তভোগী মাইনুল পুলিশকে সব খুলে বলেন। এরপর টহল পুলিশ নাসিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ভুয়া পুলিশ পরিচয় স্বীকার করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন আরো বলেন, একই ধরনের অপরাধে মিরপুরে নাসিরকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“দিনের বেলায় ‘পুলিশ’, রাতে গার্মেন্টসকর্মী”

প্রকাশের সময় : ০২:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২