ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষকের মাঝে কৃষিক কার্ড বিতরণ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা: গঙ্গাচড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ বিদায়ের তিন দিন পরও স্ত্রীর কবরের পাশে মাহাথির টিন সার্টিফিকেট আর কাজে লাগছে না? বাতিল করবেন যেভাবে ড্রেনে ফেলা দূষিত তেলও কুড়িয়ে নিলেন! পীরগাছার অভিযানে প্রশ্ন কৃষি জমিতে অনুমতি ছাড়া বালু ভরাট, কালীগঞ্জে ২ লাখ টাকা জরিমানা নিখোঁজের পর আবাসিক হোটেলে সন্ধান মিলল দুই মাদরাসাছাত্রীর

বিদায়ের তিন দিন পরও স্ত্রীর কবরের পাশে মাহাথির

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

শতবর্ষী স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর তিন দিন পর তার কবরে গিয়ে দোয়া করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার সকালে পুত্রজয়ার প্রেসিন্ট ২০ ইসলামিক কবরস্থানে যান মাহাথির। সেখানে স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দুই হাত তুলে দোয়া করেন তিনি। কিছুক্ষণ নীরবে সেখানে অবস্থান করার পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কবরস্থান ত্যাগ করেন।

কবর জিয়ারতের সময় মাহাথিরকে শান্ত ও নীরব দেখা যায়। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর পর স্ত্রীর কবরে এটিই ছিল তার প্রথম সফর।

সিতি হাসমাহ গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

পেশায় চিকিৎসক সিতি হাসমাহ মালয়েশিয়ার জাতীয় জীবনেও পরিচিত মুখ ছিলেন। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তার বিয়ে হয়। এরপর প্রায় সাত দশক তারা একসঙ্গে ছিলেন। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও তিনি পাশে ছিলেন এবং সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

স্ত্রীর মৃত্যুর পর বৃহস্পতিবার পুত্রজয়ার নীরব কবরস্থানে গিয়ে ফুল ছড়িয়ে দোয়া করে ফিরে যান মাহাথির। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর পর মুহূর্তটি হয়ে উঠেছে তাদের সম্পর্কের শেষ অধ্যায়ের এক আবেগঘন দৃশ্য।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বিদায়ের তিন দিন পরও স্ত্রীর কবরের পাশে মাহাথির

প্রকাশের সময় : ০২:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬