ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

চাঁদপুর জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৪১৭ বার পড়া হয়েছে
১১৪

চাঁদপুর জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক।

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় অভিযানে ৪১ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচরসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

এ সময় মালিকবিহীন প্রায় দেড় কোটি মিটার জাল জব্দ করা হয়। ৯ হাজার ২০০ মিটার জাল মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। ৯টি ইঞ্জিনচালিত কাঠের তৈরি জেলে নৌকাও জব্দ করা হয়।

এর মধ্যে চারটি নৌকা পানিতে ডুবিয়ে অকার্যকর করা হয়েছে। অবশিষ্ট ৫টি নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানায় রাখা হয়। এছাড়া ১৫১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এর মধ্যে ২৪ কেজি হিমাগারে সংরক্ষণ করা হয়। অবশিষ্ট ১২৭ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

প্রকাশের সময় : ০৫:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২