ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 589 বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আহসান সাদিক, স্টাফ রিপোর্টার, প্রতিদিনের পোস্ট || ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জা’লিয়া’তির বিরুদ্ধে খেলা হবে। দু’র্নী’তির বিরুদ্ধে খেলা হবে। ভু’য়া ভোটার তালিকা ও নারী নি’র্যা’তনের বিরুদ্ধে খেলা হবে। গু.ম খু..নের বিরুদ্ধে খেলা হবে।

আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, কত মানুষকে হ .ত্যা করে আজ বড় বড় কথা বলো তোমরা। আজ নাকি তারা বাধা পাচ্ছে। অথচ আওয়ামী লীগ অফিসের সামনে একুশে ফেব্রুয়ারিতে আলোচনা সভা পি. টিয়ে পণ্ড করেছে। এই দল কে? এই দলের বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে রাজপথে। আসল মোকাবিলা হবে ডিসেম্বরে।

ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তত্ত্বাবধায়ক ভুলে যান। সারা দুনিয়ায় যেভাবে নির্বাচন হয় আমাদের সংবিধানেও সেভাবেই নির্বাচনের কথা আছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

বিএনপির মতো গু. ন্ডা-ফুন্ডা নিয়ে ১১টার আগে ভোট শেষ করার বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে। তাদের কোথাও ত্রিশ পঁয়ত্রিশ হাজার, আবার কোথায় ষাট-সত্তর হাজার লোক জমায়েত হয়। তারা বলে লাখ লাখ নাকি! আমাদের এ নারায়ণগঞ্জেই লাখ মানুষ এখানে জমায়েত হয়েছে। এই লাখ লোক দিয়েই অ্যাকশন হবে, খেলা হবে।

নারায়ণগঞ্জের শামীম ওসমান ও আইভীর প্রশংসা করে বলেন, আওয়ামী লীগের জন্ম ও ভাষা আন্দোলনের সূতিকাগার এ নারায়ণগঞ্জ। শামীম ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে আছে পর পর তিন বার নির্বাচিত জনমানুষের মেয়র।

আজকের এ সম্মেলনে তারা দুজনই এসেছেন। আমার আসা সার্থক হয়েছে কারণ এখানে এক সঙ্গে সবাই বসে আছেন, ইনক্লুডিং শামীম অ্যান্ড আইভী। নারায়ণগঞ্জের শক্তি হচ্ছে এরা। আগামীদিন কঠিন দিন আসছে।

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কমিটির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন নেতাদের তো আসতে দেন না। মশারির ভেতরে মশারি টানান। বসন্তের কোকিল আছে, দুঃসময়ের কর্মীরা নেই। এই আওয়ামী লীগের দরকার নেই। কিছু মানুষ আছে, টাকা ছাড়া কিছুই বুঝে না। আর কত টাকা দরকার তাদের? কে কী করেন সব শেখ হাসিনার কাছে রিপোর্ট আছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২