ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো : ইঞ্জি: রিপন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৩৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / 296 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন)  এ কথা বলেছেন। শনিবার (১১ মে) মথুরাপুর বাজার, বানীপুর ও রতনপুরে পৃথক তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। পার্শ্ববর্তী রাজেশপুর ইকোপার্ক আজ ধ্বংসের মুখে পড়েছে, আমি যদি নির্বাচিত হই তার পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনবো। তারই সাথে আমার সদর দক্ষিণ কল্যাণ সোসাইটির ১৭ দফাসহ, যা যা এই উপজেলার জন্য প্রয়োজন তা করবো। এই এলাকাকে মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, কিন্তু গত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের আমলে এলাকায় একফোটা উন্নয়নও হয়নি, হয়নি কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,অদূরদর্শী, অপরিপক্ক নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে। তিনি হুশিয়ারি করে বলেন, নির্বাচনী এলাকায় যারা হোন্ডা এবং ভাড়া করা গুন্ডা নিয়ে মহরা দিচ্ছেন, আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। প্রশাসন এখন কঠোর অবস্থানে, বহিরাগতরা এলাকায় ডুকলেই জেল দেওয়া হবে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। তার আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার সুযোগ আহ্বান জানাচ্ছেন তিনি। এদিকে ভোটারদের ভাষ্য- রিপন একজন সু-শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি। দীর্ঘদিন এলাকা তিনি নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন ।

বিশেষ করে সদর দক্ষিণে গত ১২ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছেন তিনি। তাই অন্য প্রার্থীদের তুলনা ভোটার মাঠে তিনি এগিয়ে রয়েছেন। এসময় নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো : ইঞ্জি: রিপন

প্রকাশের সময় : ১০:৩৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪