ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’

“আ. লীগের অনুরোধে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 454 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আ. লীগের অনুরোধে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন|

সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার রাত পৌনে ১০টায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সেলিমা রহমান বলেন, ‘গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না। ২৪ ডিসেম্বরের পরে একদিন হওয়ার কথা।’

কর্মসূচির তারিখ পেছানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ওইদিন আওয়ামী লীগের কাউন্সিল (জাতীয় সম্মেলন)। সে কারণেই বিএনপির গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।’

এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির সর্বশেষ ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের ১০ দফা ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ওই দিনই ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আ. লীগের অনুরোধে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন”

প্রকাশের সময় : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২