ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

ময়না পাখির মতো শেখানো কথা বলেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 387 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক || তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তোতাপাখি যেমন শিখিয়ে দেওয়া কথার বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশাররফ সাহেবসহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিংবা ময়না পাখির মতো গৎবাঁধা। ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছে, কোনও নতুনত্ব নেই। আসলে এই ১৪ বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাম্প্রতিক নানা মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

এ সময় বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বক্তব্য দেন। সম্পাদক রিমন মাহফুজ বাচসাস’র পক্ষে ৫টি দাবি তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি অঞ্জন রহমান ও রাশেদ রাইন, সহ সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্য- লিটন এরশাদ, মাঈনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, লিটন রহমান, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।

রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, রংপুর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কম ভোট পেলেও, বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। সেখান থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কিংবা হিসাব কোথায়। ভোট কিন্তু খুবই সুষ্ঠু এবং সুন্দর হয়েছে।

৩০ ডিসেম্বর বিএনপির কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগ পাল্টা কোনও কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে তিনি হলেন, আমরা পাল্টা কোনও কর্মসূচি দিচ্ছি না। আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। যেহেতু তারা অতীতে রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে; মানুষের ওপর হামলা করেছে- ১০ ডিসেম্বর তাদের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরের তাণ্ডব করার চেষ্টা করেছে, যদিও তা সফল হয়নি, এরপরও তারা গাড়িতে আগুন দিয়েছে। অন্যান্য শহরেও তারা তাণ্ডব সৃষ্টির চেষ্টা করেছে। তাদের কর্মসূচি হলেই জনগণ ভীতসন্ত্রস্ত থাকেন। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা। কেউ যেন কেউ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের দল সারা ঢাকা শহরজুড়ে এবং দলীয় নেতাকর্মীরা সারা দেশজুড়ে সতর্ক পাহারায় থাকবেন।

এই নিউজটি শেয়ার করুন

ময়না পাখির মতো শেখানো কথা বলেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২