ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

কমলগঞ্জে গাঁজাসহ আটক ১।

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / 319 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বকুল আহমেদ বৈতু (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে কমলগঞ্জ উপজেলাধীন ভান্ডারীগাও এলাকা থেকে বকুল আহমেদকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশ জানতে পারে ইসলামপুর ইউনিয়নের কুরমাঘাট এলাকা থেকে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আদমপুর এলাকার দিকে আসছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার এবং স্থানীয় লোকজন সহ ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাও এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। চেকপোস্ট পরিচালনা করা কালে এই তীব্র গরমে জ্যাকেট পরিহিত এক মোটরসাইকেল আরোহীকে দেখে সন্দেহজনক মনে হাওয়ায় পুলিশ তাকে গতিরোধ করার চেষ্টা করে। মোটরসাইকেল আরোহী গতিরোধ না মেনে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে এই গরমে জ্যাকেট পরার কারণ জানতে চাইলে তার কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয় লোকজনের সামনে তাকে তল্লাশি করলে তার জ্যাকেট খুলতেই পেটে বাঁধা অবস্থায় পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার সাথে থাকা একটি টিভিএস মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি জব্দকৃত গাঁজা ভারত সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এনেছে মর্মে স্বীকার করে।
আটককৃত ব্যক্তি কমলগঞ্জ উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের মৃত টনু মিয়ার ছেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে গাঁজাসহ আটক ১।

প্রকাশের সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩