ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের প্রাণ গেল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / 741 বার পড়া হয়েছে

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের প্রাণ গেল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। জানা গেছে বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের মা-বাবা ও পাড়াপ্রতিবেশি-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

রোববার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো হাজীপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)। পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়।

রোববার সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলা করছিল। একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩