ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
রাস্তা ও বিদ্যালয় ভবনের উদ্বোধনে; পরিবেশমন্ত্রী
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১০:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ২৫০ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
রাস্তা ও বিদ্যালয় ভবনের নির্মাণ ব্যয় ৪ কোটি ৭৮ লাখ টাকা। বড়লেখায় উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন ও ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ভায়া সুড়িকান্দি-মাইজগ্রাম দেওয়ান শাহ্ (রা.) মাজার রাস্তার ১ কিলোমিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ২ লাখ টাকা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ভায়া সুড়িকান্দি-মাইজগ্রাম দেওয়ান শাহ (রা.) মাজার রাস্তার ১ কিলোমিটার উন্নয়ন কাজে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা।
এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খাঁন, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।
এর আগে সকালে মন্ত্রী বড়লেখা ৬ নম্বর সদর ইউনিয়নে বিনামূল্যে জিআর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐ অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।
ট্যাগস :


















