ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
বড়লেখা গৃহহীনমুক্ত ঘোষণা: পরিবেশমন্ত্রী
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৯:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৮৮ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
অদ্য রোববার (১৬ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যৌথ সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। বড়লেখা উপজেলার ৪৩৫টি পরিবারকে গৃহ নির্মাণে পরিবেশমন্ত্রী এমন ঘোষণা দেন।
এ সময় মন্ত্রী বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন দেশরত্ন প্রধানমন্ত্রী। বড়লেখার মতো একটি ভারত সীমান্তবর্তী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা একটা যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবিরত কাজ করছেন। সরকারের উপহার প্রাপ্ত গৃহে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য প্রশাসনের সকল কর্মকর্তাদের আহবান জানাই।
উক্ত যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা ভাইস-চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।
ট্যাগস :


















