ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

৪০ টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ; পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / 332 বার পড়া হয়েছে

পরিবেশ দূষণ রোধ করতে পলিথিন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (২৫ জুলাই) মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর পার্কে পলিথিন বর্জ্যের হাট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পলিথিন বন্ধে নানা পদক্ষেপে গ্রহণ করেছে মন্ত্রণালয়। উপকুলীয় অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পর্যায়ক্রমে সারাদেশে করা হবে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান সহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভা প্লাস্টিক-পলিথিনমুক্ত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। এরি ধারাবাহিকতায় কিনে নিচ্ছে বস্তার পর বস্তা পলিথিন ও প্লাস্টিক। প্রতি রোববার বিকাল সাড়ে ৩টায় বসে পলিথিন বেচাকেনার এই হাট। যে বর্জ্যগুলো সড়কে, বাজারে, মার্কেটে, বাসাবাড়িতে ময়লার ভাগাড় হিসেবে পড়েছিলো। যা শহরকে নোংরা করেছিলো। এই পলিথিন ও প্লাস্টিক ড্রেন ও কোদালিছড়া হয়ে যেতো নদীতে। শহরে জলাবদ্ধতা সৃষ্টি করতো। সেগুলো কিনে নিচ্ছে মৌলভীবাজার পৌরসভা- বলছেন উদ্যোক্তারা। বিগত রোববার (৯ জুলাই) বিকেলে মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৪০ টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ; পরিবেশমন্ত্রী

প্রকাশের সময় : ১২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩