ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

মৌলভীবাজারে ইয়াবার বড় চালানসহ আটক-২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 337 বার পড়া হয়েছে

১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাদেরকে গোয়ালাবাজার এলাকা থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,সিলেট বিশ্বনাথ এলাকার দেওকলম গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে সায়েক মিয়া (৪০) ও ভারতের আগরতলা এলাকার জয়পুর গ্রামের পিয়ারী মোহন বর্মন এর ছেলে কৃষ্ণবর্মন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমল কুমার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ইয়াবার একটি বড় চালান শেরপুর হয়ে সিলেট এলাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শেরপুর এলাকায় অভিযান করলে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে একটি গাড়িযোগে সিলেটের দিকে রওনা দেয়। এসময় তাদের পিছু নিয়ে গোয়ালাবাজার এলাকায় একটি মিষ্টির দোকান থেকে তাদেরকে আটকের পর তাদের থেকে হাতেনাতে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক কারবারিদের সিলেটের গোয়ালাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ইয়াবার বড় চালানসহ আটক-২

প্রকাশের সময় : ১২:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩