ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার পুরস্কার, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে পেলেন সম্মান অভিনয়শিল্পী সংঘ থেকে সাময়িকভাবে স্থগিত তানজিন তিশা কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ২১৩ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা সিঁড়ি প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, কারাগারে অভিযুক্ত তরুণী কফি খেতে ডাকলেন জয়া, বিল দেওয়ার দায়িত্ব ভক্তের! জামায়াতকে ঠেকাতে না পারলে দেশে নতুন বিপর্যয় আসবে: নুর ভিপি নির্বাচিত হয়ে ১০৫ বছরের ইতিহাস গড়লেন ভারতীয় মুসলিম তরুণী আদালত প্রাঙ্গণে পরীমণির আচরণ নিয়ে বিতর্ক, সাংবাদিককে খামচির অভিযোগ বিয়ের দাবি অস্বীকার রনির, প্রমাণ হিসেবে কাবিননামা দেখালেন ফারজানা

অভিনয়শিল্পী সংঘ থেকে সাময়িকভাবে স্থগিত তানজিন তিশা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, তানজিন তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

রাশেদ মামুন অপু জানান, সংগঠনের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুজনকে সালিশে ডাকা হয় এবং ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া ও ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তানজিন তিশা সেই সিদ্ধান্ত মানেননি। পরবর্তীতে তাকে দুটি চিঠি দেওয়া হলেও তিনি কোনো সদুত্তর দেননি এবং চিঠিগুলো ফেরত আসে। এমনকি ফোনেও সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে সালিশ কমিটি কার্যনির্বাহী কমিটির (ইসি) কাছে তার সদস্যপদ বাতিলের সুপারিশ করে, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তিনি আরও উল্লেখ করেন, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা আশা করেন যে সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখবেন।

চিঠি সূত্রে জানা যায়, গত ৭ জুলাই তানজিন তিশাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। এর প্রেক্ষিতেই কার্যনির্বাহী পরিষদের বৈঠকে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত ৪ অক্টোবর পাঠানো চিঠির মাধ্যমে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়।

চিঠিটিতে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু স্বাক্ষর করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অভিনয়শিল্পী সংঘ থেকে সাময়িকভাবে স্থগিত তানজিন তিশা

প্রকাশের সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬