কালীগঞ্জে ২১৩ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা সিঁড়ি প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 10 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে ‘মেধা সিঁড়ি প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ও শনিবার (৭ নভেম্বর) দুই দিনব্যাপী এ পরীক্ষায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় মুনসিফপুরের ফুলকুড়ি কিন্ডারগার্টেন থেকে ৫০ জন, উত্তর খলাপাড়ার হোলি চাইল্ড মেমোরিয়াল একাডেমি থেকে ২৫ জন, মুলগাঁওয়ের সানরাইজ আইডিয়াল স্কুল থেকে ৩৮ জন এবং বাশাইর জামালপুরের ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল থেকে ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয় ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল ও ফুলকুড়ি কিন্ডারগার্টেন।
এ পরীক্ষার আয়োজনে ছিলেন ন্যাশনাল ল্যাবরেটরি স্কুলের পরিচালক আব্দুর রহমান, ফুলকুড়ি কিন্ডারগার্টেনের এস এম ইকবাল হোসেন এবং সানরাইজ আইডিয়াল একাডেমির মোহাম্মদ রুহুল আমিন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























