ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

এদেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 289 বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- ‘করোনাকালে কোনো মানুষ খাদ্যের অভাবে মারা যায়নি। ৩৩৩ নম্বরে ফোন করে মানুষ সহায়তা পেয়েছে। এদেশে দুর্ভিক্ষ হবে না। দেশের উৎপাদন দিয়েই খাদ্য সংকট মোকাবিলা করা হবে।’

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন। দেশের মানুষের জন্য তার ত্যাগ অতুলনীয়। অথচ, বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ দেন জিয়াউর রহমান। সেই স্বাধীনতা বিরোধীদের সংসদে নিয়ে গেছেন ও মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল সবুজ পতাকা উড়াতে সাহায্য করেছেন বেগম জিয়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি। তাদের নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে।’’

তিনি বলেন, ‘২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিল আপনারা জানেন। আর এখন কেমন আছেন তার পার্থক্য করলে বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সংখ্যা বাড়িয়েছেন তিনি। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয় চলে এসেছে।’

মন্ত্রী বলেন, ‘এ দেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না। মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দিচ্ছে সরকার। বিএনপি মানেই লুটপাট করে খাওয়া।’

পারইল মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রাসেল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সৈয়দ মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

এদেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২