ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

“এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 523 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক|

এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ।

তবে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি, তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বুধবার (২৬ অক্টোবর) রাতে জেলা মোটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতাসহ সাধারণ মালিকদের নিয়ে যৌথ জরুরি সভা হয়। সেখানে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গণসমাবেশ ঘিরে মোটর মালিক সমিতির এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে ধর্মঘট নিয়ে চিন্তিত না বিএনপি নেতারা। গণসমাবেশে আসার জন্য মানুষ উদগ্রীব। গণসমাবেশের জনস্রোত ধর্মঘট দিয়ে আটকানো যাবে না।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে বলেন, সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে নানা কৌশল অবলম্বন করছে। বিএনপির সমাবেশ ঘিরে সরকারের চাপে মালিক সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানাই। মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন; তারা কীভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকে? এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য মালিক সমিতিকে আহবান জানান তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক”

প্রকাশের সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২