ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 462 বার পড়া হয়েছে

কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলের দিকে শহরের নতুন বাজার কলার আড়ত থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

এর আগে হঠাৎ করে আড়তের একটি কলার ছড়ির ভেতরে সবুজ রঙের সাপ দেখে আড়তদাররা ভীত হয়ে পড়েন। এ নিয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দ্বীপ। তাঁরা সাপটি শনাক্ত করে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব বলেন, উদ্ধার করা প্রাণীটি সবুজ ফণিমনসা সাপ। এটি নির্বিষ প্রজাতির। সবুজ ফণিমনসা অত্যন্ত সরু ও লম্বা দেহবিশিষ্ট সাপ, যা গাছের ডালপালা বা পাতার মতো দেখতে মিলে। এর শরীর উজ্জ্বল সবুজ রঙের এবং চোখ দুটি বড় ও সামনের দিকে কিছুটা বেরিয়ে থাকে, যা অন্য সাপের তুলনায় ব্যতিক্রম। চোখের এই গঠন ও অবস্থানের কারণে অন্যান্য সাপের চেয়ে সে ভালো দেখতে পায়। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলায় বেশি সক্রিয়। খুবই ধীরগতিতে চলে এবং সাধারণত গাছের ডালে, ঝোপে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে। নিজেদের আত্মরক্ষার জন্য গলা ফোলায় এবং মুখ খুলে ভয় দেখায়, যদিও সাধারণত আক্রমণ করে না। সাধারণত ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করে বেঁচে থাকে।

সজল দেব আরও জানান, গরমের কারণে সাপটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে ছিল। কলার সঙ্গে বাগান থেকে শহরে চলে আসে। তাই গাছ থেকে কলা আনার সময় দেখেশুনে বহন করা উচিত। প্রাণীটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই প্রাণীটি বনে অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কলার আড়তে মিললো ফণি মনসা সাপ

প্রকাশের সময় : ০১:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫