ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ রামিসার মা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নবীনগরে কৃষিজমি রক্ষায় মানববন্ধন কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলা দায়ের

কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে
১০

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা দেয়। রাত সাড়ে নয়টায় সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাসে পৌছলে চালক অজ্ঞাত এক ব্যক্তিকে সিএনজিতে তুলে। এসময় শোভা প্রতিবাদ করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। পরে শোভার গায়ে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ১৬ প্রো ম্যাক্স আইফোন ছিনিয়ে নিয়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। কালীগঞ্জ থানা পুলিশ ৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শোভাকে উদ্ধার করে। শোভাকে উদ্ধারের পরদিন পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে খোঁজ নিয়া পলাশ থানার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সিএনজি চালক আরমান মিয়া (২৮) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সঙ্গী অজ্ঞাতনামা যাত্রীবেশে ছিনতাইকারীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানায়। পরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি (রেজি নং-গাজীপুর-থ-১২-০৮১১) আটক ও শোভার ছিনতাইকৃত স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় ইসরাত আহমেদ শোভা বাদী হয়ে ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, তাৎক্ষনিক তৎপর হয়ে দ্রুত সময়ের মধ্যে ছিনতায়ের ঘটনায় জড়িত আসামী ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে সম্ভব হই। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন

প্রকাশের সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬