ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার সোনাক্ষীর ছবি বিকৃত করে ছড়ানো, অভিযুক্তের মুক্তির নির্দেশ হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, দাবি আরআরএফ এসপির স্ত্রীর গঙ্গাচড়ায় পুলিশের পৃথক অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা সরকারি খাল ভরাটের মাশুল, লাখ টাকা জরিমানা শিশুকে ধর্ষণচেষ্টা, অবশেষে ৮ বছরের কারাদণ্ড সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, এবার বিচারের দাবি স্বজনদের। রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের ‎ জান্নাতে নারীরা কি পুরুষদের চেয়ে কম পুরস্কার পাবেন? ইসলামের ব্যাখ্যা কী? আফ্রিকার দেশও মুখ ফিরিয়ে নিল, আশ্রয় নিয়ে বিপাকে শেখ হাসিনা!

কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 12 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত ইটভাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন রয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বালীগাঁও শ্মশানঘাট সংলগ্ন ওই পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পরিত্যক্ত ইটভাটায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন । পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের পরনে কালো প্যান্ট ও ধূসর রঙের টি-শার্ট ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার তৈরি কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে ।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬