ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

ববি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ৮৫০ বার পড়া হয়েছে

আহত সাংবাদিক আবু উবাইদা

৩৬৫

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেইটের সামনে তাকে মারধর করা হয়। ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল, বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী এ হামলায় জড়িত বলে জানা গেছে ।

ভুক্তভোগী আবু উবাইদা জানান, কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনাকর সৃষ্টি হলে সেখানে পেশাদারিত্বের কারণে আমি ভিডিও করতে যাই। সাংবাদিক পরিচয় দিলেও আমার ওপর চড়াও হয় এবং কয়েকজন মারধর করে। পরে ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে। এ ছাড়া ওই সময় ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন সংবাদকর্মীর ওপর তারা চড়াও হয়।

প্রত্যক্ষদর্শী মেহরাব হোসেন বলেন, কোটা আন্দোলনের সময় দেখলাম সাংবাদিক ভিডিও করতে গেলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তাকে এলোপাতাড়িভাবে পেটানো হয়।

অন্য একজন প্রত্যক্ষদর্শী শুভ মন্ডল বলেন, আন্দোলনকারী ও ছাত্রলীগ মধ্যে উত্তেজনাকর পরিস্থিতে সাংবাদিক ভিডিও করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলন ভেঙে যায়।

এ বিষয়ে হামলাকারী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে কেন ভিডিও করবে, তাই তার ফোন কেড়ে নিয়েছিলাম। কিন্তু তাকে মারধর করা হয়নি।

এ বিষয়ে প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, আপনাদের মাধ্যমে আমি জানলাম। তবে লিখিত কোনো অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

প্রকাশের সময় : ০৮:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪