ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

হাল্টপ্রাইজ বোস্টন সামিটে যাবে নজরুল বিশ্ববিদ্যালয়

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : ১২:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • / ৫২৬ বার পড়া হয়েছে
১৩২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের নোবেলপ্রাইজ খ্যাত হাল্ট প্রাইজের গ্লোবাল রাউন্ড “হাল্টপ্রাইজ বোস্টন ২০২৪ সামিট” এর জন্য নির্বাচিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টিম ফ্যালকন। সারাবিশ্বের প্রায় ১০০+ দেশের ১০ হাজারটি দল থেকে মাত্র ৩৬০টি দল এই রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। তার মধ্যে আছে নজরুল বিশ্ববিদ্যালয়ের টিম ফ্যালকন।

দলটির সদস্যরা হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী নাহিয়ান আলম তাসিন, হুমায়রা নুজহাত মাশুকি ও কুন্তলা বিশ্বাস।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাল্টপ্রাইজ ফাউন্ডেশন থেকে দেওয়া এক ইমেইলে নির্বাচিত হওয়ার বার্তা পাঠানো হয় প্রতিযোগীদেরকে। গত ৩ ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হাল্টপ্রাইজ অনক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হওয়া হাল্টপ্রাইজ ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন হয় টিম ফ্যালকন। চ্যাম্পিয়ন টিম ফ্যালকন পরবর্তী ধাপে রিজিওনাল রাউন্ডে অনলাইনে অংশ নিয়ে সর্বশেষ গ্লোবাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। এসময় তারা এসডিজির সতেরোটি লক্ষমাত্রার শর্ত পূরণ করে নিজেদের সামাজিক ব্যবসায় আইডিয়া উপস্থাপন করে।

উল্লেখ্য প্রতিবছর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন প্রতিপাদ্যের মাধ্যমে আয়োজিত হয় শিক্ষার্থীদের ‘নোবেল প্রাইজ’খ্যাত হাল্ট প্রাইজ। হাল্ট প্রাইজের এবারের প্রতিপাদ্য ‘আনলিমিটেড’। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাল্টপ্রাইজ – বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির অনক্যাম্পাস রাউন্ড আয়োজন করে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হাল্টপ্রাইজ বোস্টন সামিটে যাবে নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশের সময় : ১২:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪