গঙ্গাচড়ায় অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার
- প্রকাশের সময় : ০২:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 10 বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার পিস্তল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৩ সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গজঘন্টা বাবুপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. নজরুল হক (৬০) নামের এক ব্যক্তির বাড়ির পেছনের রাস্তার পাশে বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি সিলভার রঙের একটি ওয়ান শ্যুটার পিস্তল পাওয়া যায়।
পরে জব্দ করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতার পাশাপাশি তাদের অভিযান অব্যাহত থাকবে।


























