ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু

গাঁজাসহ ডিবির খাঁচায়-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / 333 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দ্বীপ নারায়ণ কানু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি’র গোপন তথ্য মোতাবেক মঙ্গলবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের অফিস লাইন এলাকায় অভিযান পরিচালনা করে।
চা-বাগানের অফিস লাইনে আটককৃত ব্যক্তি দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে তার হেফাজতে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত দ্বীপ নারায়ণ কানু বরমচাল চা-বাগানের অফিস লাইনের মৃত বলদেব কানুর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে।
জেলা ডিবি’র ওসি মোঃ আশরাফুল ইসলাম আজ বুধবার (২রা আগস্ট) সকালে যোগাযোগ করলে তিনি জানান, আটককৃত দ্বীপ নারায়ন কানু এবং পলাতক অন্য এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাঁজাসহ ডিবির খাঁচায়-১

প্রকাশের সময় : ০৫:৪৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩