ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গৃহবধূকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। রোববার পুলিশ তাঁদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাগারে পাঠানো দুজন হলেন, হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকত (২৮) ও উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক সন্তানের জননী। শনিবার তিনি গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি সাঘাটায় ফিরছিলেন। রাত ৮টার দিকে বোনারপাড়া এলাকায় পৌঁছালে তাঁর পূর্বপরিচিত সৈকতের সঙ্গে দেখা হয়। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সৈকত তাঁকে একটি ভ্যানে তুলে নেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় মুস্তাকিমও তাঁর সঙ্গে ছিলেন।

অভিযোগে বলা হয়, এরপর দুজন তাঁকে হেলেঞ্চা এলাকার খলিল হাজীর একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যান। রাত আনুমানিক ১০টার দিকে সেখানে তাঁরা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তাঁরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও সাঘাটা থানার পুলিশ সেখানে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। পরে অভিযুক্ত ও ভুক্তভোগীকে সাঘাটা থানায় নেওয়া হয়।

রোববার এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা (মামলা নম্বর ৬) নথিভুক্ত হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি

প্রকাশের সময় : ০৭:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬