ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘ফাঁদে’ পড়ে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, জানাজানি হতেই… যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, পরিবারের কাছে লাখ টাকা দাবি; গ্রেপ্তার ৩ কিশোরীর কোমরে শিকল বেঁধে প্রকাশ্যে নির্যাতন, সিলেটে আটক ৩ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় ছাত্রদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী: দেশের জন্য কাজ করুন, লেখাপড়া বাদ দিয়ে নয় নারীদের নির্যাতন করে বীরত্ব দেখানো যায় না, তারা কাপুরুষ’: রিজভী পুরোনো দিনের ছবি বানিয়ে তাক লাগাতে চান? ব্যবহার করুন এই ১০ নির্দেশনা প্রেমের কথা বলে ডেকে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাতের আঁধারে দুই বিঘা জমির কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ!

ঘরের শোভা বাড়ায় যেসব গাছ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 1316 বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক || ঘরের শোভা বাড়ায় যেসব গাছ।

বারান্দা বা ঘরের ভেতরে সৌন্দর্য বাড়াতে চাইলে বিভিন্ন ধরণের গাছ দিয়ে অনায়াসেই সেটা করা যায়। তবে শহুরে মানুষের জন্য ঘর-বাহির সামলে নিয়মিত গাছের যত্ন নেয়ার মতো সময় বের করা কষ্টকর।

তাই না চাইতেও অনেক সময়েই শখ করে কেনা গাছ আর বাঁচানো যায় না। কিন্তু এমন অনেক গাছ রয়েছে, যার খুব বেশি যত্ন বা আলো-বাতাস বা পানির দরকার হয় না। নিজের মতো দিব্যি বেড়ে ওঠে তারা। চলুন তবে জেনে নেয়া যাক ঘর সাজাতে কোন কোন গাছ সংগ্রহ করতে পারেন সে সম্পর্কে-

মানি প্লান্ট
যে কোনো ঘরের কোণে মানি প্লান্টের যে কোনো প্রজাতি রাখতে পারেন। বেডরুম থেকে রান্নাঘর সবখানেই এই লতানো গাছ রাখলে ভালোই মানায়। পথোস প্রজাতির গাছগুলো অনেকে মানি প্লান্ট নামেই চিনেন। ডাইনিং এ ফ্রিজের উপরে, বসার ঘরের বইয়ের তাক, সব জায়গাতেই শোভা বাড়ায় মানি প্লান্ট। টবে বা কাচের বোতলে পানিতেও রাখতে পারেন মানি প্লান্ট। পুরনো কাচের বোতল রং তুলি দিয়ে নিজেই সাজিয়ে তুলতে পারেন আর তাতেই রাখতে পারেন মানি প্লান্ট।

স্পাইডার প্লান্ট
আর্দ্র পরিবেশে সবচেয়ে ভালো বাড়ে এই গাছ। তবে মাঝে মাঝে আলোর প্রয়োজনও পড়ে। যে ঘরের জানালার অল্প রোদ আসে, এমন জায়গায় স্পাইডার প্লান্ট রাখতে পারেন। এই গাছের পাতা হলদে হয়ে গেলে বুঝবেন আলোর প্রয়োজন। সে ক্ষেত্রে সপ্তাহে একদিন এই গাছ বারান্দায় রাখলেই হবে।

স্নেক প্লান্ট
একদম আলো ঢোকে না এমন কোণেও বেড়ে উঠবে এই গাছ। খুব বেশি পানিও দিতে হয় না। নানা রকমের স্নেক প্লান্ট পাওয়া যায়। ঘরের চেহারা বদলে দিতে পারে এই গাছগুলো।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঘরের শোভা বাড়ায় যেসব গাছ

প্রকাশের সময় : ০৬:১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২