ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নারী নিহত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 436 বার পড়া হয়েছে

সাব্বির হোসেন, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় রেনু বেগম (৬৮) নামে এক নারী নি’হত হয়েছে।

আজ বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নি’হত রেনু বেগম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃ’ত কদম আলীর স্ত্রী। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের গ্রামে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন রেনু বেগমকে ধাক্কা দেয়।

এ ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তার ছেলে আবুল হাসেম মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রেনু বেগম কানে কম শুনার কারণে এ দুর্ঘটনা ঘটেছেও বলেও জানান তারা। নিহতের ছেলে আবুল হাসেম জানান, চামড়াব গ্রামের ইছব আলীর বাড়িতে যাওয়ার জন্য আজ সকালে আমার মা বাসা থেকে বের হয়। সকাল পৌণে ১১টার দিকে নাজমুল সিএনজির সামনের রেলক্রসিং অতিক্রম করে সামনের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন মাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে মাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর মা মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রতিদিনের পোস্টকে বলেন, দুপুরে ট্রেন দূর্ঘটনায় আহত এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। পরে আমরা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ইকবাল হোসেন প্রতিদিনের পোস্টকে জানান, রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা লোকমুখে শুনেছি একজন মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রকাশের সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২