ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা

জমি লিখে না দেয়ায় বৃদ্ধ মাকে মারধর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / ২২৭ বার পড়া হয়েছে
৭৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালাত বৃদ্ধ মাকে ভরণপোষন না দেওয়া, মায়ের পৈত্রিক সম্পত্তি লিখে না দেওয়ায় মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে ছেলে ও পুত্রবধুকে কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মায়ের নির্যাতন মামলার আসামী ছেলে বদরুল ইসলাম ও তার স্ত্রী হাজেরা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বদরুল ইসলাম উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল (আদর্শগ্রাম) গ্রামের ছফির উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃদ্ধা মা রাবিয়া বেগমের পৈত্রিক সম্পত্তি (ফরায়েজ) লিখে দিতে রাজি না হওয়ায় ছেলে বদরুল ইসলাম, তার স্ত্রী হাজেরা বেগম ও শ্যালক আব্দুর রহিম বৃদ্ধাকে নানাভাবে নির্যাতন চালাচ্ছিল। এর জের ধরে চলিত বছরের ১৯ জানুয়ারী বদরুল ইসলাম স্ত্রী ও শ্যালককে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাবিয়া বেগমকে কুপ দিলে তিনি রক্তাক্ত জখম হন। এসময় বৃদ্ধাকে বাঁচাতে অপর ছেলে ও প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদের উপর চড়াও হয় এবং তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এঘটনায় চিকিৎসা শেষে বৃদ্ধা রাবিয়া বেগম ছেলে বদরুল ইসলাম, তার স্ত্রী হাজেরা বেগম ও শ্যালক আব্দুর রহিমের বিরুদ্ধে ২২ জানুয়ারী আদালতে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার রাতে পুলিশ বদরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। অপরদিকে বদরুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত স্বামী-স্ত্রী দু’জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, বৃদ্ধা মায়ের মামলায় গ্রেপ্তার পুত্র ও আত্মসমর্পনকারী পুত্রবধুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

জমি লিখে না দেয়ায় বৃদ্ধ মাকে মারধর

প্রকাশের সময় : ১০:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩