ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন

ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৬৮০ বার পড়া হয়েছে
৩৯৯

ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

নজরুল জুয়েল,বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় আরাফাত লালটু (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসী ও চাঁদবাজরা। এতে তার এক হাতের কব্জির প্রায় ৮০ ভাগ কেটে গেছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার চান্দেরপোল মোড়ে এই ঘটনা ঘটে।

আহত লাল্টু ওই গ্রামের মতলেব হোসেনের ছেলে। তিনি উপজেলার নাভারণ ইউনিয়নের যুবদলের সহসভাপতি।

স্থানীয়রা জানান, যুবদল নেতা লাল্টু রাত ১০ টার দিকে চান্দেরপোল মোড়ে অবস্থান করছিলেন। এসময় মিজানের নেতৃত্বে সোহাগ ডাক্তার, রশিদ ও রেজা দেশীয় অস্ত্র দা এবং চাইনিজ কুড়াল দিয়ে লাল্টুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে লাল্টুর ডান হাতের কব্জির প্রায় ৮০ ভাগ কেটে গেছে। এছাড়া তার মাথা এবং ঘাড়েও গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা ও ভাই হামলার শিকার হন। এসময় স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা লাল্টুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।

স্থানীয়রা আরও জানান, আরাফাত লাল্টুর সঙ্গে বিরোধ চলছিল একই এলাকার মিজান, সোহাগ ডাক্তার, রশিদদের। এর জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানান তারা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী বলেন, মিজান, সোহাগ ডাক্তার, রশিদ, রেজাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাল আত্মসাৎ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের পর তারা বেপরোয়া হয়ে উঠেছেন। এ চক্রের অনেকেই ইতিমধ্যে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এ চক্রের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় লাল্টুর ওপর এই হামলা চালানো হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। আমরা দোষীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ১০:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫