ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১১৬ জনকে হত্যার অভিযোগ, এখনও নিখোঁজ শতাধিক মরদেহ দীর্ঘ সময়েও নেভেনি চকবাজারের ছয়তলা ভবনের আগুন।

ঠোঁট ফাটা সারানোর সহজ উপায়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:১৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 674 বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক || ঠোঁট ফাটা সারানোর সহজ উপায়।

শীত কিংবা গরম সবসময় অনেকের ঠোঁট ফাটার সমস্যা থাকে। কিছু নিয়ম মেনে চললে সহজেই আপনি এ সমস্যার সমাধান করতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক ঠোঁট ফাটা সারানোর উপায়গুলো সম্পর্কে-

মধু ও গোলাপ জল
খুব তাড়াতাড়ি ঠোঁট ফাটা কমায় এবং তাকে করে তোলে নরম ও পেলব। এক চা চামচ মধু ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। ঠোঁটে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত চারবার এই মিশ্রণটি ঠোঁটে লাগানোর চেষ্টা করুন।

গ্রিন টি ব্যাগ
অনেকেই জানেন না গ্রিন টি ব্যাগ খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে এবং খুব সহজেই এটা ব্যবহার ও করতে পারবেন। একটা ব্যবহৃত টি ব্যাগ নিন এবং ঠোঁট দিয়ে চেপে ধরুন। এইভাবে চার মিনিট রেখে দিন। দিনে একবার করে করলেই হবে।

লেবুর রস
নরম ও পেলব ঠোঁট খুব সহজেই পাবেন লেবুর রস লাগিয়ে এছাড়া নিয়মিত লেবুর রস লাগালে ঠোঁটের বয়েস বাড়বে না। এছাড়াও কালো ছোপ ও মিটে যাবে। এক চা চামচ দুধের সর ও তিন ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা ফ্রিজে রেখে দিন। রোজ রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণটা লাগিয়ে নিন। সুফল পাওয়ার জন্য অন্তত তিন দিন অপেক্ষা করুন।

অ্যালোভেরা
প্রাকৃতিক ময়শ্চারাইজার ছাড়াও ব্যথা দূর করে অ্যালোভেরা। অ্যালোভেরা জেল বা সরাসরি অ্যালোভেরা পাতা সরাসরি ঠোঁটের ওপর লাগাতে পারেন। একটুকরে অ্যালোভেরা পাতা নিন। পাতা থেকে রস চিপে তা ঠোঁটের ওপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পাতিতে ধুয়ে ফেলুন।

চিনি
ঠোঁটের শুকনো চামড়া চিনির সাহায্যে এক্সফলিয়েট করে তুলে ফেলুন। নিয়মিত এক্সফলিয়েট করলে ঠোঁট নরম হবে। সামান্য চিনি আর অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর হালকা করে ঠোঁটের ওপর ঘষতে থাকুন। ১০ মিনিট করার পর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।

এই নিউজটি শেয়ার করুন

ঠোঁট ফাটা সারানোর সহজ উপায়

প্রকাশের সময় : ১০:১৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২