ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ডিবির জালে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ অলি আহমদ(৩২) এবং রুমন মিয়া(২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১লা মে) রাত সোয়া ১১টার সময় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের মেসার্স সম্রাট এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এন্ড কনভার্সন সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেন।

আটককৃতদের দেহ তল্লাশি করলে অলি আহমদের পরনের ট্রাউজার থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং রুমন মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট (৯৫+২৩)= ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সদর উপজেলার রঘুনন্দপুর এলাকার ছালিক মিয়ার ছেলে অলি আহমদ। অপর আসামি উপজেলার আকবরপুর এর মৌলভী চা বাগানের বাসিন্দা আব্দুল মান্নান এর ছেলে রুমন মিয়া।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ডিবির জালে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩