ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- প্রকাশের সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 12 বার পড়া হয়েছে
শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়,”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে উপজেলায় প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ আয়োজনে রালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। স্মাগতম বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ আরিফ হাসান,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ প্রমুখ। স্হানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্চিত্রা অংকনে অংশ গ্রহণ করে।আলোচনা সভায় বক্তৃতারা বলেন আজকের শিশু আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধি দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদেরকে মানসম্মত শিক্ষা, বাল্য বিবাহ রোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিশেষ করে কন্যাশিশুকে বাল্য বিবাহ থেকে মুক্ত করে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আলোচনা শেষে চিত্রা অংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০






















