ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 9 বার পড়া হয়েছে

‎‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
‎
‎সভাপতির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
‎
‎উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার। এ ছাড়া বক্তব্য দেন
‎
‎বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাদের শিক্ষা, পুষ্টি ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি স্বপ্নপূরণে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা এনসিপির সভাপতি সাজু আহাম্মেদ লালসহ স্থানীয় রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা।
‎
‎আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‎

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব

প্রকাশের সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬