ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব। বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল বারী স্বপন।
‎
‎প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সংবাদ দিগন্তের গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম।
‎
‎এ সময় নিউজ২৪-এর প্রতিনিধি সুজন ইসলাম, আমার দেশের প্রতিনিধি রিয়াদুন্নবী রিয়াদ, বিজয় টিভির প্রতিনিধি মাসুদুর রহমান শিমু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আশরাফুল ইসলাম, চ্যানেল এস-এর প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল, রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সাবুল, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আখতারুজ্জামান তিতাস, আলোকিত সকালের প্রতিনিধি মজমুল, মাতৃভূমির প্রতিনিধি সৈকত, মেহেদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমানুষের অধিকার, প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। স্থানীয় পর্যায়ের অনিয়ম, জনদুর্ভোগ ও উন্নয়নচিত্র তুলে ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎তাঁরা দৈনিক সংবাদ দিগন্তের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দেশ ও মানুষের কথা তুলে ধরবে—এটাই তাঁদের প্রত্যাশা।
‎
‎পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশের সময় : ১০:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬