ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ সেন্টমার্টিনে আটকে পর্যটকদের পকেটে টান, ২০ টাকার ডিম ৫০ টাকা! বিগ বস বিতর্কে এবার মুখ খুললেন দর্শনা বরগুনার মেধাবী কনা রানীর পাশে জেলা প্রশাসন বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড

“নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে: শিক্ষামন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 660 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। “নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে: শিক্ষামন্ত্রী”।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু পরীক্ষার ভালো ফল করা গুরুত্বপূর্ণ নয়। ভালো মানুষ হিসেবে সহমর্মিতা, নীতি-আদর্শ অর্জন করা বেশি জরুরি। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে চাই। পরীক্ষার প্রতি গুরুত্ব কমিয়ে তারা যা পড়ছে তা যেন বুঝে পড়তে পারে সেভাবে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়তে ও বুঝতে পারবে।

শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটা জীবনের লক্ষ্য হতে পারে না। কী পড়া হচ্ছে তা বোঝাটা গুরুত্বপূর্ণ। আনন্দের সঙ্গে পাঠের বিষয় হলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়বে ও শিখতে পারবে।

দীপু মনি বলেন, ছেলে ও মেয়েদের সমঅধিকার বা আলাদা করার কিছু নেই। আমরা চাই যার যেখানে যা প্রয়োজন তা নিশ্চিত করতে। ছেলেদের বা মেয়েদের বেড়ে উঠতে কোনো বাধা থাকবে না। মুক্ত আকাশের মতো তারা বড় হবে।

তিনি আরো বলেন, জীবনের প্রতিবন্ধকতা থেকে নতুন শিক্ষা ও জ্ঞান অর্জন করা সম্ভব। করোনা আমাদের এটা প্রমাণ করে দেখিয়েছে। কোনো প্রতিকূলতা মানুষকে বেঁধে রাখতে পারে না, সেখান থেকে নতুন সম্ভাবনা তৈরি হয়। তাই নারী-পুরুষ হিসেবে আলাদা করে নয়, উভয়ের সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মেহজাবিন হক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

“নতুন কারিকুলামে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে: শিক্ষামন্ত্রী”

প্রকাশের সময় : ০৭:০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২