ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

নবীগঞ্জে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারীরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 463 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || নবীগঞ্জে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারীরা।

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পৌর শহরের সড়কগুলোতে প্রতিদিন বসে ভ্রাম্যমাণ বাজার। এজন্য সড়কে চলতে পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত এখন হকারদের দখলে।

পথচারীদের অনেকক্ষেত্রে বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চলে। উচ্ছেদ হয় কিছু দোকানপাট। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফুটপাত আবারও দখলে চলে যায়।

সরেজমিনে দেখা যায়, জে.কে স্কুল রোড, ওসমানী রোড, হাসপাতাল রোড, শেরপুর রোড, আব্দুল মতিন স্কয়ার (গাজির টেক) সামনের সড়কের দুই পাশের ফুটপাতে ভাসমান দোকানপাট গড়ে উঠেছে। এতে সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

এ বাজারে থাকছে ফলমূল, চটপটি, হালিম, চানাচুর, শাকসবজি, কাপড়, জুতাসহ বিভিন্ন পণ্যের দোকান। এমনিতেই সব সময় ব্যস্ত থাকে এই সড়ক, এরমধ্যে দোকান পাটের কারণে আরো বেশী চাপ পড়ে। এতে স্থায়ী রূপ লাভ করছে যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন পৌর শহরবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তাদের বসার স্থায়ী কোন জায়গা নেই। নিরূপায় হয়েই তারা ফুটপাতে বসেন। সংসার চালাতে বিকল্প কোনো উপায়ও তাদের নেই।

পথচারীরা জানান, এ পথ দিয়ে যখন হাঁটি, মনে হয় ব্যস্ত কোনো সড়ক দিয়ে যাচ্ছি। আমাদের সমস্যা দেখার কি কেউ নেই ? রাত কি, আর দিন কি, সড়কে ভিড় জমে থাকে। আমরা সবাই বলি নবীগঞ্জ শান্তির শহর কিন্তু এখন তো ট্রাফিক পয়েন্টসহ শহরের বিভিন্ন পয়েন্টে জ্যাম লেগে থাকে। শান্তি থাকছে না, অস্থিরতা শুরু হয়েছে।

ফুটপাত হচ্ছে জনগণের চলাচল করার জন্য। কিন্তু ফুটপাতের সুবিধা পাচ্ছেন না পথচারীরা। এটা আমাদের শহরের জন্য ক্ষতিকর। এখন থেকে সুষ্ঠু পরিকল্পনা করে শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা জরুরী। ফুটপাত দখলমুক্ত করার পর সেটা যেন আবার দখল না হয় সে জন্য নজরদারি রাখতে হবে।

পথচারী সফর আলী প্রতিদিনের পোস্টকে বলেন, সড়কে ভাসমান দোকান থাকার কারণে ঠিক মতো হাঁটা যায় না। দিনের বেশিরভাগ সময়ই সড়কে মানুষের জ্যাম তৈরি হয়। সন্ধ্যায় তো আরো বেশী খারাপ অবস্থা হয়। স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটে। এছাড়াও এসব দোকানের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

নবীগঞ্জে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারীরা

প্রকাশের সময় : ১১:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২