ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নবীনগরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, দুই ছেলে আটক

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ২২৯ বার পড়া হয়েছে
১১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে আব্দুল সালাম (৬৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, নিজ ছেলেদের হাতেই খুন হয়েছেন ওই বৃদ্ধ। এ ঘটনায় ওই বৃদ্ধের দুই ছেলে সুমন (৩৪) ও মিজানুর রহমান ওরফে সোহেল (২৬) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল আনুমানিক ৮ টার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া গোল মসজিদ সংলগ্ন একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, চার ছেলে এক মেয়ে নিয়ে আব্দুল সালামের সংসার। সম্প্রতি পারিবারিক সম্পত্তি বন্টনসহ নানান বিষয় নিয়ে তাদের পরিবারে প্রায় ঝগড়াঝাঁটি লেগে থাকত। বৃহস্পতিবার সকালে জায়গা বন্টনের বিষয় নিয়ে মা হাফেজা বেগমের সাথে পুত্র সুমন ও সোহেলের তর্ক-বিতর্ক সৃষ্টি হলে মাকে মারধর করতে থাকে তারা। পিতা আব্দুল সালাম সকালে বাজার শেষে বাড়ি ফিরে তার স্ত্রীকে মারতে দেখে প্রতিবাদ করলে তারা তাকেও মারধর করে গলাচিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বৃদ্ধ আব্দুল সালাম’কে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। জানা যায়, হত্যার বিষয়টি ধামাচাপা দিতে প্রতিবেশীদের তাদের বাড়ি থেকে বের করে দেয় সুমন ও সোহেল।

এ বিষয়ে গ্রেফতারকৃত সুমন ও সোহেলকে জিজ্ঞেসা করলে তারা জানায়, আমাদের বাবা হার্ট এটাকে মৃত্যুবরণ করেছে। এ বিষয় নিয়ে আমাদের পরিবারের কারো কোন অভিযোগ নেই। এসময় খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পুত্রকে গ্রেপ্তার করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাফেজা খাতুন বাদী হয়ে রাত ৮ টার দিকে থানায় ৩০৪ এর ধারায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, দুই ছেলে আটক

প্রকাশের সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪