ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

নবীনগরে র‍্যাবের বিশেষ অভিযানে ৭২০ রাউন্ড গুলি সহ দুটি এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২৮০ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

২৭৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি এয়ারগান ও ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় উন্নতমানের দুটি এয়ারগান এবং একটি প্লাস্টিকের বক্সে সংরক্ষিত ৭২০টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো সন্দেহজনকভাবে মজুত করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে র‍্যাবের বিশেষ অভিযানে ৭২০ রাউন্ড গুলি সহ দুটি এয়ারগান উদ্ধার

প্রকাশের সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬